ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ ফেব্রুয়ারী ২০২৫, ৫:৪৬ বিকাল

Link Copied!

কুষ্টিয়ার কুমারখালীতে চালে পাটের বদলে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করার অপরাধে তিন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুমারখালী পৌরসভার তহবাজার ও ছালপট্টি এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও জেলা পাট উন্নযন অধিদফতর।

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। আদালত পরিচালনায় সহযোগীতা করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মামুনুর রশিদ, থানার পুলিশ প্রমুখ।

আদালত সূত্রে জানা যায়, চালের বস্তায় মোড়ক হিসেবে পাটের বদলে প্লাস্টিক ব্যবহার করার অপরাধে পৌর তহবাজার এলাকার বায়োজিদ স্টোরের প্রোফাইটর মো. বায়োজকে ১০ হাজার টাকা এবং ছালপট্টি এলাকার মেসার্স খোকন ব্রাদার্সের প্রোফাইটর মো. খোকনকে ১৫ হাজার টাকা ও মেসার্স হোসেন ব্রাদার্সের প্রোফাইটর বেলায়েত হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম বলেন, চালে পাটের বদলে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করার অপরাধে তিন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতে প্লাস্টিক ব্যবহার না করার জন্য কঠোর সতর্ক করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা