ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

প্রবল ঝড়ে লন্ডভন্ড পত্নীতলা, গাছ উপড়ে যান চলাচল বন্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ মে ২০২৬, ২:০৮ বিকাল

Link Copied!

নওগাঁর পত্নীতলা উপজেলায় প্রবল ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঘরবাড়ি ও দোকানপাট লন্ডভন্ড হয়ে গেছে, ধানখেত মাটিতে নুয়ে পড়েছে এবং গাছপালা ভেঙে বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, রোববার (১৭ মে) দিবাগত রাত ১২টার পর থেকে দফায় দফায় ঝড়-বৃষ্টি শুরু হয়। এতে উপজেলার ছোট চাঁদপুর, বড় চাঁদপুর, হরিরামপুর, মাহমুদপুর, চকজয়রাম, ঠুকনিপাড়া, নতুনহাট ও পালসাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়।

ঝড়ের তীব্রতায় বহু কাঁচা ও আধাপাকা ঘরের চাল উড়ে গেছে। বড় বড় গাছ উপড়ে পড়ে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সড়কে গাছ পড়ে যান চলাচলও বন্ধ হয়ে যায়। ঝড়ের সময় মেঘের গর্জন ও বিদ্যুতের ঝলকানিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী ছোট চাঁদপুর গ্রামের শামসুল আলম বলেন, এক সপ্তাহ আগে টিন দিয়ে ঘর তুলেছিলেন, কিন্তু রাতের ঝড়ে তার ঘরের চাল উড়ে গেছে। হরিরামপুর গ্রামের আরেক বাসিন্দা আমিনুল ইসলাম জানান, মুহূর্তেই তার ঘর লন্ডভন্ড হয়ে যায় এবং এখন তিনি খোলা আকাশের নিচে রয়েছেন।

এদিকে নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সভাপতি আনোয়ার হোসেন জানান, পৌর এলাকার বিভিন্ন মোড়ে প্রায় ৪০০টি ঘরের চাল উড়ে গেছে। পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়েছে।

এ বিষয়ে রিফাত আরা বলেন, কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতির সঠিক হিসাব নিরূপণের কাজ চলছে বলে তিনি জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট