ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পুঁজিবাজারে আসছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের লাভজনক সরকারি কোম্পানি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ জুলাই ২০২৫, ১০:৪৮ সকাল

Link Copied!

দেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী ও গতিশীল করতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের লাভজনক ও মৌলভিত্তিসম্পন্ন সরকারি কোম্পানিগুলোকে সরাসরি তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ লক্ষ্যে আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেছে বিএসইসি। রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং কমিশনার মু. মোহসিন চৌধুরী।

বিএসইসি জানিয়েছে, দেশের পুঁজিবাজার উন্নয়নে গত ২১ জুলাই প্রধান উপদেষ্টা যে নির্দেশনা দিয়েছেন—এই বৈঠক তারই অংশ। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিএসইসি’র পক্ষ থেকে জানানো হয়, ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর তালিকাভুক্তির মাধ্যমে বাজারে বিনিয়োগকারীদের আস্থা ও অংশগ্রহণ বাড়বে। এতে পুঁজিবাজারে গভীরতা আসবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সহায়ক পরিবেশ তৈরি হবে।

প্রসঙ্গত, গত ১১ মে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় পুঁজিবাজারের অবস্থা পর্যালোচনায় একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিএসইসি চেয়ারম্যান, অর্থ উপদেষ্টা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা পুঁজিবাজারের উন্নয়ন, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারি লাভজনক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তারই ধারাবাহিকতায় বিএসইসি ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন কাজ শুরু করেছে।

বিএসইসি আশাবাদী, সরকারি পর্যায়ের এই সহযোগিতা ও নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে দেশের পুঁজিবাজার আরও কার্যকর ও বিনিয়োগবান্ধব হয়ে উঠবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা