ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পাহাড়ি ঢলে আখাউড়ায় ২৫০ হেক্টর আমন জমি পানির নিচে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ অগাস্ট ২০২৬, ৪:১৬ বিকাল

Link Copied!

ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ২৫০ হেক্টর ধানি জমি পানির নিচে তলিয়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো বাড়িঘরে পানি প্রবেশের খবর পাওয়া যায়নি।

রোববার (২৩ আগস্ট) রাত থেকে ভারী বৃষ্টির কারণে হাওড়া নদীর পানি বাড়তে শুরু করে। সোমবার (২৪ আগস্ট) পর্যন্ত পানির উচ্চতা বাড়তে থাকায় উপজেলার সদর ইউনিয়ন, দক্ষিণ ইউনিয়ন ও মোগড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার আমন ধানের জমি প্লাবিত হয়।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, চলতি আমন মৌসুমে উপজেলায় মোট ৪ হাজার ১২ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে এসব জমিতে আমন ধানের চারা রোপণ করা হয়েছে। আকস্মিক পানি বৃদ্ধির ফলে তিনটি ইউনিয়নের প্রায় ২৫০ হেক্টর জমি পানির নিচে চলে গেছে।

তিনি বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পানি কমে গেলে ধানের তেমন ক্ষতি হবে না। তবে পানি দীর্ঘস্থায়ী হলে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত জানান, হাওড়া নদীর পানি বাংলাদেশ অংশে বর্তমানে বিপৎসীমার প্রায় তিন ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিপাত না হলে নদীর পানি দ্রুত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ধানি জমি তলিয়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো বাড়িঘরে পানি প্রবেশ করেনি। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সুগন্ধি চাল রফতানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার

ডেঙ্গুর হানা ঝালকাঠিতে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫

পঞ্চগড়ে কুয়াশা-ঠান্ডা বাতাসে শীতের আগমনী বার্তা

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস

বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত

দাউদকান্দিতে ভ্রমণবাস খাদে, মেডিকেল শিক্ষার্থী আহত ২০

অক্টোবরে ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ

International tourism fair to be held in Dhaka with participation from 20 countries

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

ডিএসসিসিতে মশক নিয়ন্ত্রণে জোর, ৬০% বাসায় মিলেছে লার্ভা

ভাঙ্গায় বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ক্ষুদ্র মোড়ক, বড় স্বাস্থ্যঝুঁকি: সতর্কীকরণ লেবেল কেন জরুরি