ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পাকিস্তান থেকে ট্রেনের ওয়াগন কিনতে চায় বাংলাদেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ ফেব্রুয়ারী ২০২৬, ১:৪২ বিকাল

Link Copied!

বাংলাদেশ পাকিস্তান থেকে মালবাহী ওয়াগন ও বগি কেনার আগ্রহ দেখিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন-এর প্রতিবেদনে রোববার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চপদস্থ এক কর্মকর্তার নেতৃত্বে বাংলাদেশের দুই সদস্যের প্রতিনিধি দল ইসলামাবাদ এবং লাহোরের মুঘলপুরা অঞ্চলে অবস্থিত পাকিস্তান রেলওয়ের ক্যারিজ ফ্যাক্টরি ওয়ার্কশপ পরিদর্শন করেছেন। সেখানে তারা ট্রেনের বগি, ওয়াগনসহ অন্যান্য উপকরণ উৎপাদনের প্রক্রিয়া স্বচক্ষে দেখেছেন।

পাকিস্তান রেলওয়ের লাহোরভিত্তিক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন ও কনস্যুলার অ্যাফেয়ার্স সচিব এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান গত শুক্রবার মুঘলপুরা ওয়ার্কশপ পরিদর্শন করেছেন। ওয়ার্কশপের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির খালিলি প্রতিনিধি দলকে কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা ও চলমান প্রজেক্ট সম্পর্কে অবহিত করেন। এছাড়া তাদের ওয়ার্কশপের কাজকর্ম নিয়ে তৈরি একটি ছোট প্রামাণ্যচিত্র দেখানো হয়।

পরবর্তীতে প্রতিনিধিদের মুঘলপুরার লোকোমোটিভ বা ইঞ্জিন ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়, যেখানে ইঞ্জিন রক্ষণাবেক্ষণ ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়। বাংলাদেশের প্রতিনিধিরা সফরটিকে বাংলাদেশ ও পাকিস্তানের শক্তিশালী সম্পর্কের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন।

পাকিস্তান রেলওয়ে বর্তমানে শ্রীলঙ্কা, নেপাল, চিলি ও আর্জেন্টিনায় ব্রডগেজ লাইনের জন্য ওয়াগন ও বগি সরবরাহ করছে। পাকিস্তান রেলওয়ের কর্মকর্তা মুহাম্মদ নাসির খালিলি জানিয়েছেন, বাংলাদেশের রেলওয়ের বিশেষজ্ঞ দল আরও বিস্তারিত প্রযুক্তিগত তথ্য জানার জন্য পাকিস্তান সফর করবে।

সংবাদমাধ্যম ডনকে তিনি বলেন, বাংলাদেশ ওয়াগন ও বগি কেনা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করছে, কিন্তু এই মুহূর্তে ঢাকা পাকিস্তানের প্রতি আগ্রহ দেখিয়েছে।

পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বাংলাদেশের সঙ্গে রেলওয়ে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছেন, যা উভয় দেশকেই লাভবান করবে বলে জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট