ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পাকিস্তানে ভোররাতে মাঝারি মাত্রার ভূমিকম্প

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ জুন ২০২৫, ১০:৫১ সকাল

Link Copied!

পাকিস্তানে ভোররাতে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। রোববার (২৯ জুন) স্থানীয় সময় ভোর ৩টা ৩০ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে দেশটির মধ্যাঞ্চল ও বেলুচিস্তানে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের বারখান শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, এটি ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, ফলে কম্পনের প্রভাব ছিল তুলনামূলকভাবে বেশি।

পাকিস্তানের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, কম্পনের কেন্দ্র ছিল মুসাখেল জেলার উত্তর-পূর্বে, মাটির ২৮ কিলোমিটার গভীরে। ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বলছে, কম্পনের কেন্দ্র মুলতান শহর থেকে প্রায় ১৪৯ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছিল।

বিভিন্ন সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, মুসাখেলসহ আশপাশের এলাকাতেও ভূকম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোথাও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে তারা। প্রয়োজনে জরুরি সহায়তা দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে স্থানীয় প্রশাসন।

বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, পাকিস্তান একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় প্রায়ই ভূমিকম্প হয়।

এর আগে, ২০০৫ সালে ভয়াবহ এক ভূমিকম্পে আজাদ কাশ্মিরে প্রাণ হারান প্রায় ৭৩ হাজার মানুষ। ২০১৫ সালে আফগানিস্তান ও পাকিস্তানে ৭.৫ মাত্রার এক ভূমিকম্পে নিহত হয় প্রায় ৪০০ জন। ২০২১ সালের অক্টোবরে বেলুচিস্তানের হরনাই জেলায় ৫.৯ মাত্রার ভূমিকম্পে মৃত্যু হয়েছিল অন্তত ২০ জনের।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা