ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পাংশায় বজ্রপাতে ২ জ‌নের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ অগাস্ট ২০২৫, ১০:৪১ সকাল

Link Copied!

রাজবাড়ীর পাংশা উপজেলায় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। শ‌নিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া বিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – উপ‌জেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের নজিম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) এবং একই গ্রামের মৃত আরিফ মোল্লার ছেলে তামিম (১৫)।

স্থানীয়রা জানান, আনোয়ারা বেগম ও তামিম পাট ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বিকেলে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে তারা বিলের মধ্যে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে দু’জনেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৬টার দি‌কে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন বলেন, দু’জনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বজ্রাঘাতে তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে আহাজারি।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা ব‌লেন, আজ সন্ধ্যার আগে হাবাসপুরে বজ্রপা‌তে দু’জন মারা গেছে। তারা কৃ‌ষি শ্রমিক। তা‌দের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থে‌কে মানবিক সহায়তা করা হ‌বে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা