
প্লাস্টিকপণ্য ও পলিথিন বর্জন করার দাবিতে এক ভিন্নধর্মী প্রতিবাদ করেছে বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন নামের সংগঠন। এসময় তারা পাটের তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানান। বৃহস্পতিবার (০১ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পাটের তৈরি পোশাক পরে তারা এ প্রতিবাদী কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে সংগঠনের সদস্যদের পাটের চটের তৈরি শাড়ি ও পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেখা যায়।
সংগঠনের চেয়ারম্যান শ্রমিক আব্দুল মালেক বলেন, পলিথিনের ব্যবহার মাটি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে। তাই দেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন সবাই মিলে পলিথিন বর্জন করে বেশি বেশি পাটজাত পণ্য ব্যবহার করি। এতে আবার সোনালি আঁশ পাটকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারব।
কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।