ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পলিথিনের ব্যবহারে নিষেধাজ্ঞা বাস্তবায়নে তদারকি কমিটি গঠন

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ অক্টোবর ২০২৪, ১০:৩৮ সকাল

Link Copied!

পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাস্তবায়ন কার্যক্রম তদারকির জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় মন্ত্রণালয়।

পলিথিনের ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিশ্চিত করতে মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন বিভাগ)। কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্মসচিব (পরিবেশ-১), উপসচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ-১ ও ২) এবং সিনিয়র সহকারী সচিব (পরিবেশ-৩)।

আগামী ১ নভেম্বর থেকে পলিথিন নিষিদ্ধ করতে সারা দেশের কার্যকর কার্যক্রমগুলো তদারকি করবে কমিটি। এটি সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবে এবং প্রয়োজনে মাঠও পরিদর্শন করবে।

পাশাপাশি পরিবেশ অধিদপ্তর আলাদা কমিটি গঠন করবে। এই কমিটি বিকাল ৫টার পর কার্যকরী কার্যক্রমের প্রতিদিনের হালনাগাদ তথ্য মন্ত্রণালয়ের কমিটির কাছে পাঠাবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা