ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পপলিথিন বিরোধী অভিযানে আহত পরিচালকের বাসায় পরিবেশ উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ জানুয়ারী ২০২৫, ৫:৩৯ বিকাল

Link Copied!

পলিথিন বিরোধী অভিযানে পরিচালকের ওপর হামলা নিন্দনীয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, ভিডিও দেখে ইতোমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অবশিষ্ট দোষীদেরও আইনের আওতায় আনা হবে।

পরিবেশ অধিদপ্তরের আহত পরিচালক(মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মুহাঃ শওকাত আলীর স্বাস্থ্যের খোঁজ নিতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) তার বাসায় যান উপদেষ্টা রিজওয়ানা হাসান। এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা আহত পরিচালক ও পরিবারের সদস্যদের তার চিকিৎসার বিষয়ে কথা বলেন এবং প্রয়োজনীয় সকল প্রকার সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, দেশের প্রয়োজনে কাজ করতে গিয়ে বাধা আসবেই। আমাদের নতুন উদ্যমে কাজ চালিয়ে যেতে হবে। অবৈধ পলিথিন উৎপাদন ও বিপননের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এর আগে, সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে “ইকোট্যুরিজম, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষা” বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা।

সভায় তিনি জানান, পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে বন, নদী, হাওর ও সমুদ্রসৈকতের জন্য পৃথক ইকোট্যুরিজম গাইডলাইন তৈরি করা হবে। এ বিষয়ে দ্রুত ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে, যা পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে।

সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা