ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে যাব: তারেক রহমান

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ অগাস্ট ২০২৫, ৯:২৪ বিকাল

Link Copied!

পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, ফারাক্কার প্রভাবে একসময়ের সুজলা-সুফলা রাজশাহী অঞ্চল আজ মরুভূমিতে পরিণত হতে চলেছে। ক্ষমতায় গেলে বিএনপি এই সমস্যার স্থায়ী সমাধানে সব ধরনের পদক্ষেপ নেবে।

আজ রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজশাহী অঞ্চলের কৃষি ও পরিবেশের ওপর ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব তুলে ধরে তারেক রহমান বলেন, “এই রাজশাহী মহানগর, এই রাজশাহী জেলা, রাজশাহী বিভাগ, আমরা দেখেছি কিভাবে ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে একসময় সুজলা-সুফলা সবুজের ছায়া ছিল, সেখানে এই পানির অভাবে, পদ্মা নদীর পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে।”

এই সংকট সমাধানে ভবিষ্যৎ সরকারের করণীয় কী হবে, তার রূপরেখা তুলে ধরে তিনি বলেন, “আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে। আমাদের পানির হিস্যা বের করে নিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে। আমাদের খালগুলো খনন করতে হবে, যাতে শুকনো মৌসুমে যদি আবার পানি নিয়ে তারা (পার্শ্ববর্তী দেশ) ঝামেলা করে, তাহলে যাতে আমাদের খালগুলো পানি ধরে রাখতে পারে। আমাদের কৃষকদের জন্য, আমাদের মানুষের ব্যবহারের জন্য সার্বিকভাবে পানির ব্যবস্থা আমাদেরকে করতে হবে।”

তারেক রহমান বলেন, এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা দেশের পুনর্গঠনের অংশ। বিএনপি ক্ষমতায় এলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিচার বিভাগসহ ধ্বংস হয়ে যাওয়া প্রতিটি খাতকে মেরামত করা হবে এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা