ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় বিপাকে নিম্ন আয়ের মানুষ

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ সকাল

Link Copied!

পৌষের মাঝামাঝি সময়ে সারা দেশের মতো উত্তরের জেলা পঞ্চগড়েও বেড়েছে শীতের তীব্রতা। হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল বাতাসে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে যবুথবু অবস্থা। একই সঙ্গে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে পুরো এলাকা। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

আবহাওয়া অফিস জানায়, পঞ্চগড়ে গত দুদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে থাকে জেলার চারপাশ। ব্যস্ত সড়কগুলোতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। পাহাড়ি হিম বাতাসের কারণে মানুষের চলাচলও ছিল তুলনামূলক কম। তবে সকাল ৯টার পর ধীরে ধীরে কুয়াশা কমতে শুরু করলে সূর্যের দেখা মেলে এবং কিছুটা স্বস্তি ফিরে আসে জনজীবনে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস, যদিও দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

আবহাওয়াবিদরা জানান, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা