ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬, ৪:৫৯ বিকাল

Link Copied!

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার দেবীগঞ্জ সদর ও দন্ডপাল ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম এবং দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার আকাব্বর খান (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর পৌনে ১২টার দিকে নিজ জমিতে পাট কাটার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় বৃষ্টির মধ্যে জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আকাব্বর খান।

দেবীগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক আবু বকর সিদ্দিক সদর ইউনিয়নে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজগর আলীও তার ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া বলেন, পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Front-of-Package Labelling to Warn About Ultra-Processed Food Risks

অতিপ্রক্রিয়াজাত খাদ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করবে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং

কানাডার সঙ্গে প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

লঘুচাপের প্রভাবে সপ্তাহজুড়ে বৃষ্টি, এরপর আরও বাড়বে বর্ষণ

বারবার পেটের সমস্যা? হতে পারে আইবিএসের লক্ষণ

স্মৃতিশক্তি বাড়াতে গভীর ঘুমের বৈজ্ঞানিক রহস্য উন্মোচন

vivo Y500 Goes on Sale with Exclusive Offers

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০

MetLife Bangladesh recognizes best insurance employees in financial inclusion and customer service

আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকসেবায় সেরা বীমা কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ বাংলাদেশ

ঢাকায় আজ বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, সামান্য বাড়তে পারে তাপমাত্রা