ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ন্যায্য রূপান্তরে শ্রমিকের মর্যাদা ও শ্রমিক-কেন্দ্রিক নীতি অপরিহার্য: পরিবেশ উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ সকাল

Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শ্রমিকের মর্যাদা নিশ্চিতকরণ ও শ্রমিক-কেন্দ্রিক নীতি প্রণয়ন ছাড়া ন্যায্য রূপান্তর সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক মডেলগুলো শ্রমিকদের মর্যাদা অর্জনে প্রতিবন্ধকতা তৈরি করছে। এখনই শ্রমিক-কেন্দ্রিক নীতি বাস্তবায়ন এবং কার্যকর রক্ষাকবচ প্রণয়ন অপরিহার্য। এজন্য শ্রমিকদের সময়মতো মজুরি প্রদান, ন্যায্য ও সম্মানজনক আচরণ নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত “Just Transition Convention Bangladesh 2025”–এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রিজওয়ানা হাসান শিপব্রেকিং শিল্প, পাথরভাঙা ও আউটসোর্সিং শ্রমিকদের ঝুঁকি, কৃষকদের ঋণজনিত সংকট ও আত্মহত্যার প্রবণতা, মৎস্যজীবী ও কৃষক সম্প্রদায়ের সুরক্ষা ইত্যাদি বিষয়কে চিহ্নিত করে কার্যকর রাষ্ট্রীয় সমাধান এবং ত্রিপাক্ষিক সংলাপ জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ন্যায্য, নিরাপদ ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সাবেক সচিব এএইচএম শফিকুজ্জামান, বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ ও উপদেষ্টা আনোয়ার হোসেন, বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক একেএম আশরাফ উদ্দিন, ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা, মনডিয়াল ফিনভ-এর পলিসি অ্যাডভাইজার রুবেন কোরেভার এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের হাওলাদার।

বক্তারা ব্যবসায়ী, শ্রমিক ও সরকারের মধ্যে সমন্বিত ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, ট্রেড ইউনিয়নগুলো নন-পার্টিজান অবস্থানে থেকেও শ্রমিক স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে।

সম্মেলনে অংশগ্রহণকারীরা ন্যায্য রূপান্তরের জন্য একটি রোডম্যাপ ও জাতীয় মঞ্চ গঠনে একমত হন। এতে নীতিগত সুপারিশ, প্রাতিষ্ঠানিক সুরক্ষা এবং বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা