ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নোয়াখালীর বেগমগঞ্জে বাস চাপায় নিহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ অগাস্ট ২০২৪, ৩:১৬ বিকাল

Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে ম-ছেলে সহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের দূর্গাপুর ইউনিয়নে দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- সিএনজি চালক জসিম উদ্দিন (৫৫) তার মা মরিয়মী বেগম (৮০) ও সিএনজি যাত্রী ছকিনা বেগম (৫২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজের মাসহ আরও পাঁচজন যাত্রী নিয়ে চৌমুহনী থেকে সিএনজিযোগে জমিদারহাটের উদ্দেশে রওনা করে সিএনজি চালক জসিম। এ সময় লক্ষ্মীপুরের উদ্দেশে ফেনী থেকে ছেড়ে আসে স্টার লাইন পরিবহনের একটি বাস দূর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দোকান ঘর এলাকায় জসিমের সিএনজিকে সামনে থেকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে চালক জসিম, মা মরিয়মী বেগম ও যাত্রী ছকিনা বেগম ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে অপর আহত তিন সিএনজি যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ও চন্দ্রগঞ্জ হাইওয়ে ঘটনাস্থলে পৌঁছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। বাসের চালক ঘটনার পর পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের লোকজন তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে। আমরা তাদের বাড়িতে গিয়ে মৃতদেহ সুরতহালের ব্যবস্থা করব। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার