ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. সর্বশেষ

নেত্রকোনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুন ২০২৬, ১:২৯ অপরাহ্ণ

Link Copied!

নেত্রকোনার কেন্দুয়া ও মদন উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোর রাত থেকে সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের শামসুল হুদা (৫৫), ডাউকি এলাকার আশরাফুল ইসলাম (৩০) এবং মদন উপজেলার কাইটাল গ্রামের রাজিব (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শামসুল হুদা মাছ ধরতে মোড়াইল বিলে যান। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে সান্দিকোনা গ্রামের শ্মশানসংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনিও বজ্রপাতে মারা গেছেন।

এদিকে মদন উপজেলায় ভোর ৫টার দিকে রাজিব নামে এক ইটভাটার শ্রমিক বাড়ির পাশে মাছ ধরার বাইর তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হন। তিনি কাইটাল গ্রামের সোনালী মিয়ার ছেলে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মদন থানার ওসি সালাউদ্দিন করিম বলেন, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

জাতিসংঘে বাংলাদেশের মানবিক সহায়তা জোরদারের আহ্বান

রেললাইনে বালুভর্তি ট্রাক উল্টে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তিতে শত শত যাত্রী

শুধু চিকিৎসক দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফল হবে বাংলাদেশের অন্যতম রফতানি পণ্য: কৃষিমন্ত্রী

ফেনীতে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে বাসের চাপায় স্কুলছাত্র নিহত

ঢাকাসহ ৪৫ জেলার কিছু এলাকায় হতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টি

পূবালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত মনজুরুর রহমান

আবারও বাড়ল স্বর্ণের দাম

রাজশাহীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত

প্রতিরক্ষা ও কৃষিতে আরও বরাদ্দ প্রয়োজন: অর্থনৈতিক বিশ্লেষক