ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নিষিদ্ধ পলিথিন, শব্দ ও বায়ুদূষণ রোধে অভিযান

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুন ২০২৫, ২:৫৮ বিকাল

Link Copied!

নিষিদ্ধ পলিথিন, শব্দ ও বায়ুদূষণ রোধে গাইবান্ধা, গাজীপুর ও ঢাকার কেরানীগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে। রবিবার ( ১৫ জুন) পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন রোধে পরিবেশ অধিদপ্তর এসব অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী একটি কারখানার মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান, ৮ হাজার ৬১৫ কেজি পলিথিন জব্দ এবং কারখানা সিলগালা করা হয়। এসময় কয়েকটি সুপারশপ ও দোকানকে পলিথিন ব্যবহার বন্ধ করার বিষয়ে সতর্ক করা হয়।

এছাড়া, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী ঢাকার পল্লবী ও আদাবরে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে দুইটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় চারটি মামলার মাধ্যমে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং আশপাশের প্রতিষ্ঠানসমূহকে সতর্ক করা হয়। কিছু নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দেওয়া হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী রাজবাড়ী ও ঢাকার দারুস সালাম এলাকায় তিনটি মোবাইল কোর্ট পরিচালনাকালে ১১টি মামলার মাধ্যমে মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট চালকদের সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

এছাড়া কালো ধোঁয়া নির্গমন রোধে আজ ঢাকার দারুস সালামে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় এবং পরিবহন চালকদের সতর্ক করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা