ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নিষিদ্ধ পলিথিন, বায়ুদূষণ ও শব্দদূষণের বিরুদ্ধে অভিযানে ১৩ লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জানুয়ারী ২০২৫, ১০:২৫ সকাল

Link Copied!

পরিবেশ অধিদপ্তর সারাদেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোট ১৩ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এ ছাড়া ৪ হাজার ৬৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

বুধবার (২৯ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, নোয়াখালী, যশোর, মাগুরা ও ঢাকার মিরপুর ও শান্তিনগর এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও সরবরাহের দায়ে ৬টি মোবাইল কোর্ট ৯টি মামলা করে ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এসময় ৪ হাজার ৬৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। বিভিন্ন দোকান মালিককে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।

এ ছাড়া নোয়াখালী, ময়মনসিংহ, যশোর, চট্টগ্রাম ও মাদারীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ছয়টি মামলায় ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছে। পাঁচটি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ঢাকার যাত্রাবাড়ীতে যানবাহনের অতিরিক্ত কালো ধোঁয়ার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি যানবাহনের চালককে সতর্ক করা হয়।

খিলগাঁওয়ে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দোয়েল চত্বর থেকে ঈদগাহ মাঠ পর্যন্ত এবং বেইলি রোড এলাকায় চারটি প্রতিষ্ঠানকে খোলা ইট, বালি ও মাটি রেখে বায়ুদূষণের জন্য সতর্ক করা হয়।

পঞ্চগড়, নাটোর, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ীতে শব্দদূষণ বিরোধী অভিযানে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত ১৬টি যানবাহনের চালককে ১৮ হাজার টাকা জরিমানা করে এবং ২৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করে।

এ ছাড়া চট্টগ্রামে পাহাড়কাটা বিরোধী অভিযানে একটি ভ্রাম্যমাণ আদালত একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। পরিবেশ অধিদপ্তর দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা