ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নরসিংদীতে ওভারপাস থেকে নিচে পড়ল বাস, নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ অগাস্ট ২০২৪, ১১:৩২ সকাল

Link Copied!

নরসিংদীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ওভারপাস থেকে প্রায় ৩০ ফিট নিচে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১০ আগস্ট) মধ্যরাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেলা হাসপাতালের বাসাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম সিলেটের গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার আবুল মন্নাফের ছেলে এবং নুর উদ্দিন হবিগঞ্জের মৃত ইদ্রিস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী ঢাকা এক্সপ্রেসের একটি বাস একটি ট্রাককে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের ওপর থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নুরুল ইসলাম নিহত হন। এছাড়া ফায়ার সার্ভিস ও সেনা সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে নুর উদ্দিন নামে আরেক যাত্রীর মৃত্যু হয়।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান বলেন, ‘যাত্রীবাহী বাস দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় এখানে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।’

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার