ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নবায়নযোগ্য জ্বালানিতে সহায়তা দিতে চায় অষ্ট্রেলিয়া

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৬ সকাল

Link Copied!

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকির মুখে আছে। ঝুঁকি মোকাবিলায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত প্রশমন ও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য বিপুল অর্থ প্রয়োজন। এজন্য দেশি-বিদেশি বিভিন্ন উৎসের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। আর ঝুঁকি প্রশমনে সর্বাগ্রে জ্বালানি উৎপাদন প্রক্রিয়ায় নবায়নযোগ্য শক্তির প্রচলন ঘটাতে হবে। অস্ট্রেলিয়া নবায়নযোগ্য জ্বালানিতে সহায়তা দিতে প্রস্তুত। তাদের সহায়তা দেশে নবায়যোগ্য জ্বালানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে ‘বাংলাদেশ-অস্ট্রেলিয়া: ক্লাইমেট পলিসি অ্যান্ড দ্য গ্রিন এনার্জি ট্রানজিশন‘ শীর্ষক সংলাপে বক্তারা এসব কথা জানান।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফরি পলিসি ডায়লগ (সিপিডি) এ সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুজান রায়েল বলেন, বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার দীর্ঘ দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান। নবায়যোগ্য জ্বালানিখাতে সহায়তা বাড়ানোর মাধ্যমে এ সম্পর্ককে আরও উচ্চ স্তরে নিয়ে যেতে আগ্রহী অস্ট্রেলিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা