ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নন্দীগ্রামে সড়কে প্রাণ গেল শিশুসহ দুইজনের

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুলাই ২০২৪, ১২:৩৩ বিকাল

Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। রোববার রাতে বগুড়া-নাটোর মহাসড়কের রণবাঘার কৈগাড়ী এলাকায় এ দুর্ঘটনা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া-নাটোর মহাসড়কের রণবাঘার কৈগাড়ী মোজাদ্দেদিয়া সিদ্দিকীয়া খানকা শরীফ ও মাদ্রাসার সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। নাটোরের দিক থেকে ছেড়ে আসা আরএফএল কোম্পানির কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ওই কাভার্ডভ্যানটি দুমড়ে মুচড়ে ভেঙে যায়। কাভার্ডভ্যানের সামনে বসে থাকা হেলপার শহিদুল ইসলাম (৩২) ঘটনাস্থলেই মারা যায়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কাভার্ডভ্যানের চালক বিল্লাল হোসেন, তার স্ত্রী সাথী খাতুন ও তিন বছরের ছেলে বায়জিদ হোসেনকে উদ্ধর করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বায়জিদ হোসেনকে (৩) মৃত ঘোষনা করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী বলেন, কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় মামলা হয়েছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার