ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু ১

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৪ সকাল

Link Copied!

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. শামীম মিয়া (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম মিয়া ওই ইউনিয়নের মরাকান্দি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ আলী মেম্বারের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে নদীতে মাছ ধরতে যান শামীম মিয়া। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ূম গাজী বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। এখনো বৃষ্টি হচ্ছে, আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে।”

Facebook Comments Box

আরও পড়ুন

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা

গর্ভাবস্থার জটিল রোগ প্রিক্ল্যাম্পসিয়া, মিলল নতুন চিকিৎসার পথ

বেদে নারীদের জীবনসংগ্রামের আড়ালে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

এক টানেই জেলের জালে উঠল ৪৮ লাখ টাকার ইলিশ

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ