ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

দেশে পৌঁছেছে ৩ এলএনজি কার্গো, পথে আরও ৮টি

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ মে ২০২৬, ১১:১৬ সকাল

Link Copied!

দেশে গ্যাস সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়িয়েছে সরকার। ইতোমধ্যে তিন কার্গো এলএনজি দেশে পৌঁছেছে এবং চলতি মে মাসে আরও আট কার্গো আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে।

শনিবার (৯ মে) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক এ কে এম মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গ্যাসের চাহিদা পূরণে বিভিন্ন আন্তর্জাতিক বাজার থেকে আরও আট কার্গো এলএনজি আমদানি করা হবে। এছাড়া জুন মাসে আরও চার কার্গো এলএনজি আমদানির জন্য ইতোমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।

পেট্রোবাংলা সূত্র জানায়, মে মাসের জন্য মোট ১১টি এলএনজি কার্গো নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে আজ পর্যন্ত তিনটি কার্গো দেশে এসেছে। বাকি কার্গোগুলো পর্যায়ক্রমে দেশে পৌঁছাবে।

এদিকে জুন মাসে স্পট মার্কেট ও দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় চারটি কার্গো নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি অতিরিক্ত কিছু কার্গো আমদানির প্রক্রিয়াও চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে গ্যাস সরবরাহে কোনো ধরনের বিঘ্ন না ঘটাতে সরকার নিয়মিতভাবে এলএনজি আমদানি কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রয়োজনে বিকল্প উৎস থেকেও এলএনজি সংগ্রহের প্রস্তুতি রাখা হয়েছে।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে মোট ৯টি এলএনজি কার্গো আমদানি করা হয়েছে। এর মধ্যে আটটি স্পট মার্কেট থেকে এবং একটি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার অ্যানার্জি ট্রেডিং (কিউইটি) থেকে আনা হয়।

আরপিজিসিএল আরও জানায়, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে এলএনজিবাহী কার্গোগুলো আমদানি করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা