ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দেশের ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ মে ২০২৫, ১০:৪৬ সকাল

Link Copied!

দেশের চারটি অঞ্চলে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ মে) আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টার মধ্যে কুমিল্লা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় হঠাৎ বৃষ্টি এবং বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

ঝড়ের আশঙ্কায় ওই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। অর্থাৎ, নদীপথে চলাচলরত নৌযানগুলোকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, এসব এলাকায় দমকা হাওয়ার কারণে ছোট নৌযান বা ট্রলার চলাচলে সমস্যা হতে পারে। তাই দুপুর পর্যন্ত এসব নদী এলাকায় সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা