ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দেশের ৩ জেলায় বিকাল ৫টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ মে ২০২৬, ৩:৩১ বিকাল

Link Copied!

দেশের ৩ জেলার কিছু স্থানে আজা বিকাল ৫টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ মে) এক বিশেষ সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু স্থানে বিকাল ৫টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার জন্য বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে এবং বজ্রপাতের ঝুঁকি থাকতে পারে। তাই সাধারণ মানুষকে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ঝড়-বজ্রবৃষ্টির সময় খোলা জায়গা, মাঠ বা গাছের নিচে অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা