
রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল—এই ছয় বিভাগে আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার মধ্যে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে খুলনা ও রাজশাহী অঞ্চলের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। অতিরিক্ত বৃষ্টির কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।