ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

দেশজুড়ে শীত বাড়ছে, রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ । ১২৯ জন

দেশজুড়ে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, যার ফলে শীত অনুভূত হতে পারে। তবে দিনের আকাশ সাধারণত পরিষ্কার থাকবে, যদিও কোথাও কোথাও হালকা মেঘ দেখা যেতে পারে। নদী অববাহিকায় ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে, জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে এবং আজ কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও কিছুটা উষ্ণতা অনুভূত হতে পারে। উপকূলীয় এলাকা ছাড়া দেশের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা কমে হালকা থেকে মাঝারি শীত অনুভূত হবে।

কুয়াশা নিয়ে জানানো হয়েছে, দেশের উত্তর ও মধ্যাঞ্চলের নদী অববাহিকায় ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।

দেশের বিভিন্ন অঞ্চলে দিনের আলো প্রায় ৭ থেকে ৯ ঘণ্টা পর্যন্ত থাকবে। মেঘ পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হবে। আগামী ডিসেম্বরের প্রথম দিকে দেশে বৃষ্টি বলয় আসার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।