
দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আজ শনিবার (১৯ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়ার এই পরিবর্তনে জনসাধারণকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে যেসব এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, সেখানে জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।