ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. সর্বশেষ

দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জুন ২০২৬, ১১:৪৮ সকাল

Link Copied!

লঘুচাপের বর্ধিতাংশ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯ টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃষ্টির প্রভাবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী বুধবার (১ জুলাই) রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ও দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (২ জুলাই) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিনও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই ধরনের আবহাওয়া বিরাজ থাকতে পারে শনিবার (৪ জুলাই)ও।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

দিনাজপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

বাংলাদেশে চাল-ডাল-সার রপ্তানিতে আগ্রহী পাকিস্তান

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের পূর্বাভাস

দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৮তম

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা