ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দেশজুড়ে আগামী ৫-৮ জানুয়ারি শীতের তীব্রতা বাড়তে পারে

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ সকাল

Link Copied!

আগামী পাঁচ দিন দেশের আবহাওয়া শুষ্ক থাকলেও কুয়াশা ও শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের কিছু অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশার সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করবে। ফলে সকাল ও রাতে যান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং বিমান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। নাগরিকরা বিশেষ করে সকালে ও রাতে সতর্ক থাকা প্রয়োজন।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়, প্রথম দিন (০৪ জানুয়ারি ২০২৬): অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট জেলাসমূহে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

দ্বিতীয় দিন (০৫ জানুয়ারি ২০২৬): অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তৃতীয় দিন (০৬ জানুয়ারি ২০২৬): অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকবে। দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

চতুর্থ দিন (০৭ জানুয়ারি ২০২৬): অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকবে। নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পঞ্চম দিন (০৮ জানুয়ারি ২০২৬): অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরবর্তী সময়ের পূর্বাভাস অনুযায়ী, এই ৫ দিনের শেষে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সারাদেশে কুয়াশা ও শীতের অনুভূতি অব্যাহত থাকবে, তাই নাগরিকদের সকালে ও রাতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা