ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ সকাল

Link Copied!

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজও শীর্ষ পর্যায়ে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ২২০ একিউআই স্কোর নিয়ে শহরটি তালিকার পঞ্চম স্থানে রয়েছে। যদিও আগের দিনের তুলনায় বায়ুদূষণের মাত্রা কিছুটা কমেছে, তবুও বর্তমান বাতাসের মান বাসিন্দাদের জন্য ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২২০ একিউআই স্কোর নিয়ে ঢাকার বাতাস বর্তমানে ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একিউআই মানদণ্ড অনুযায়ী, ১০১ থেকে ২০০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

আইকিউএয়ারের তথ্যে দেখা যায়, সোমবার ঢাকায় একিউআই স্কোর ছিল ২৫৬, যা আজ কিছুটা কমে ২২০-এ নেমেছে। তবে এই মাত্রার দূষণও শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

প্রতিবেদন অনুযায়ী, দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। সেখানে একিউআই স্কোর ২৯৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা সেনেগালের রাজধানী ডাকার-এর স্কোর ২৪৩। তৃতীয় অবস্থানে মিশরের কায়রো (২২৯), চতুর্থ অবস্থানে ভিয়েতনামের হেনোয়ে (২২১) এবং ষষ্ঠ অবস্থানে রাশিয়ার ক্রাসনোইয়ারস্ক, যার স্কোর ২০১।

এ ছাড়া তালিকার অষ্টম স্থানে রয়েছে চীনের উহান (১৬৩), নবম স্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন (১৬১) এবং দশম স্থানে থাইল্যান্ডের ব্যাংকক (১৫৮)।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে ঢাকার বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে শ্বাসযন্ত্রজনিত রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা