ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দূষিত বায়ুর তালিকায় আবারও শীর্ষে ঢাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ সকাল

Link Copied!

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও প্রথম স্থানে উঠে এসেছে ঢাকা। সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৯টার আপডেটে ঢাকার বায়ুমানের স্কোর রেকর্ড করা হয় ২৭১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক বায়ুমান মনিটরিং সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে।

আইকিউএয়ারের তালিকায় এদিন ১২৫টি শহরের মধ্যে দ্বিতীয় ছিল মিশরের কায়রো, যার স্কোর ২৬০। তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি (২৫১) এবং চতুর্থ অবস্থানে ভারতের কলকাতা (২৩৫)। পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ছিল ২০২। এসব শহরের বায়ুমানই ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বিশ্বব্যাপী ব্যবহৃত এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) প্রতিদিন একটি শহরের বায়ুর মান কতটা ভালো বা দূষিত তা জানায়। এই সূচকে, ০–৫০ স্কোর ‘ভালো’, ৫১–১০০ ‘মাঝারি’, ১০১–১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১–২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’, ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

ঢাকার বায়ুমান ২৭১ হওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই বায়ু বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টসহ দীর্ঘমেয়াদি রোগীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। সাধারণ মানুষকেও অপ্রয়োজনে বাইরে চলাচল কমানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা