ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দুবাইতে সড়ক দুর্ঘটনায় নবাবগঞ্জ ও দোহারের ৫জন নিহত : পরিবারে শোকের মাতম

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুলাই ২০২৪, ৪:০১ বিকাল

Link Copied!

সংযুক্ত আরব আরিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকার নবাবগঞ্জ ও দোহারের ৫ প্রবাসী পরিবারে চলছে শোকের মাতম। গত রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে দুবাইয়ের আজমান প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যায় তারা।

নিহতরা হলেন- নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)।

নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা এলাকার তৌহিদুল ইসলাম রানার বাবা লুৎফর রহমান জানান, রানা আজমান প্রদেশে ঠিকাদারি কাজ করতেন। তার আন্ডারে বালেঙ্গার তিনজন ও ঢাকার দোহারের একজন কাজ করতেন। দুই মাস পরেই তৌহিদুল ইসলাম রানার বিয়ের কথা ছিলো। মেয়েও ঠিক করা ছিলো। কিন্তু লাশ হয়ে সেই সন্তান দেশে ফিরবে এই কথা কোনভাবেই মেনে নিতে পারছে না তিনি।

তিনি জানান, দুর্ঘটনার সময়ে রানা নিজেই নিজের গাড়ি চালিয়ে চারজনকে নিয়ে কাজের সাইডে যাচ্ছিলো। যাওয়ার পথে আজমান প্রদেশেই রাস্তায় একটি ট্রাংকলরির সঙ্গে ধাক্কায় আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রানার মা রৌশনারা রুসি কান্না জড়িত কণ্ঠে বলেন, দুবাইতে অবস্থানরত এলাকার প্রবাসীরা বিষয়টি তাদের জানায়। তারা একই কোম্পানিতে কাজ করতো। সকালে নিজ শহর থেকে কর্মস্থল আজমান প্রদেশে যাচ্ছিলো। বাংলাদেশ সময় বিকাল ৩টার দিকে নিহতের স্বজনরা ঘটনাটি জানতে পারেন।

দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার বলেন, নিহতদের মধ্যে চারজনই জয়কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা। তারা প্রতিদিনের মতো সকাল বেলা গাড়ি করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের গাড়িটি সড়ক দুর্ঘটনায় বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে মৃতদেহগুলো ঝলসে গিয়েছিল। পরবর্তী তাদের প্রবাসী সহকর্মীরা কর্মক্ষেত্রের ইউনিফর্ম সংগ্রহ করে তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারকে জানায়। একই গ্রামের চারজনের মৃত্যুতে পুরো গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিতহদের পরিবারের দাবি সরকার যেনো দ্রুত নিহতদের লাশ তাদের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার