ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬

দুপুরের মধ্যে দেশের ১০ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৭, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ণ । ৪১ জন

দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলমান তাপপ্রবাহের মধ্যেই এই ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যা সাময়িক স্বস্তি আনতে পারে। তবে ঝড়ো হাওয়ার কারণে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

Atomic Wallet

Atomic Wallet Download