ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

দুই বছর পর আবার পূর্ণ সূর্যগ্রহণ, দিনের বেলায় নেমে আসবে রাতের অন্ধকার

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জুলাই ২০২৬, ১১:৪১ সকাল

Link Copied!

দুই বছরেরও বেশি সময় পর আবারও দেখা মিলবে পূর্ণ সূর্যগ্রহণের। আগামী ১২ আগস্ট চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসায় বিশ্বের বেশ কয়েকটি অঞ্চলে দিনের বেলাতেও নেমে আসবে রাতের অন্ধকার।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, এবারের পূর্ণ সূর্যগ্রহণের সময় সূর্য সম্পূর্ণভাবে চাঁদের আড়ালে চলে যাবে। ফলে পৃথিবীর কিছু অঞ্চল থেকে নির্দিষ্ট সময়ের জন্য সূর্য একেবারেই দেখা যাবে না।

নাসা জানিয়েছে, এবারের পূর্ণ সূর্যগ্রহণের ছায়াপথ প্রায় ৮ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ হবে। এটি আর্কটিক অঞ্চলের উপকূল থেকে শুরু হয়ে উত্তর মেরুর কাছ দিয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল এবং স্পেনের উত্তরাঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে। এসব এলাকায় ২০ সেকেন্ড থেকে দুই মিনিটেরও বেশি সময় সূর্য পুরোপুরি আড়াল থাকবে।

এ ছাড়া ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। সেখানে সূর্যের একটি অংশ চাঁদের আড়ালে থাকবে, আর বাকি অংশ দৃশ্যমান থাকবে।

বিশেষজ্ঞরা বলছেন, আকাশ পরিষ্কার থাকলে গ্রহণটি সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যাবে।

এর আগে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০২৪ সালের ৮ এপ্রিল। সেটি মূলত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোসহ উত্তর ও মধ্য আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে দৃশ্যমান ছিল।

অন্যদিকে ইউরোপের মূল ভূখণ্ড থেকে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৬ সালে। আর স্পেনের মূল ভূখণ্ডে এমন দৃশ্য শেষবার দেখা যায় ১৯০৫ সালে। ফলে ১২০ বছরেরও বেশি সময় পর দেশটির মানুষ আবারও পূর্ণ সূর্যগ্রহণের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

স্বল্পআয়ের মানুষের জন্য পিকেএসএফের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন

South Asia’s Largest Discount Festival to Be Held in Dhaka This December

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

বিশ্ববাজারে চার মাসের সর্বনিম্নে জ্বালানি তেলের দাম

Charging Worries Fade as vivo Teases the Upcoming Y500

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

জুলাইয়ে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার

ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩