ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে বন বিভাগের অভিযান: অবৈধভাবে আটক ৭৪টি বন্যপ্রাণী উদ্ধার

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ জানুয়ারী ২০২৫, ১১:০৪ বিকাল

Link Copied!

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় স্বপ্নপুরী পার্ক ও মিনি চিড়িয়াখানায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে আটক ৭৪টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও সামাজিক বন বিভাগ, দিনাজপুর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে সহযোগিতা করে নবাবগঞ্জ থানার আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানে উদ্ধার হওয়া প্রাণীর মধ্যে রয়েছে হুলক গিবন, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, ক্যাপড ল্যাঙ্গুর, গ্রেটার হর্নবিল, লজ্জাবতী বানর, ভোঁদড়, বিভিন্ন প্রজাতির সাপ ও কচ্ছপ। এদের মধ্যে কিছু প্রাণী আহত অবস্থায় পাওয়া গেছে। বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক ও অসীম মল্লিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সার্বিক দিক নির্দেশনায় ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্যা পাটওয়ারী। অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার ও অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন।

অভিযান দলের পক্ষ থেকে জানানো হয়, স্বপ্নপুরী পার্কে দীর্ঘদিন ধরে এসব বন্যপ্রাণী বেআইনিভাবে প্রদর্শন করা হচ্ছিল। উদ্ধার করা প্রাণীদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পার্কের ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছ থেকে কোনো বৈধ অনুমতি দেখানো সম্ভব হয়নি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এসময় স্থানীয় জনগণকে বন্যপ্রাণী রক্ষায় আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা