ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জুলাই ২০২৪, ১১:২৭ সকাল

Link Copied!

দিনাজপুর, জেলার ফুলবাড়ী উপজেলায় আজ ট্রাকের সাথে গরুবাহী ভটভটির (শ্যালো ইঞ্জিন চালিত যান) মুখোমুখি সংঘর্ষে ভটভটির চালকসহ দু’জন নিহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে সাড়ে ৪ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন উত্তর সুজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের পারুইল গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র ভটভটির (নছিমন) চালক মেনহাজুল (৪০) এবং একই উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওনা গ্রামের আরশেদ আলীর পুত্র গরু ব্যবসায়ী আমানউল্লা আমান (৪৫)।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ফুলবাড়ী থেকে একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৯৩৮৮) দিনাজপুর অভিমুখে যাচ্ছিল। একই সময়ে আমবাড়ি হাট থেকে ৯টি গরু নিয়ে একটি ভটভটি ফুলবাড়ী হয়ে জয়পুরহাটের পাঁচবিবি অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সুজাপুর এলাকায় বাঁক ঘোরার সময় দু’টি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সড়ক দুর্ঘঠনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান জানান, নিহত দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার