ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দখল-দূষণে বিপর্যস্ত রাজগঞ্জ খাল, প্রবাহ ফেরাতে উদ্ধার অভিযান

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ নভেম্বর ২০২৪, ১১:২৯ সকাল

Link Copied!

শরীয়তপুর পৌরসভার রাজগঞ্জ খালটি দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবাহ ফেরানোর জন্য জেলা প্রশাসন ও শরীয়তপুর পৌরসভার যৌথ উদ্যোগে খাল খনন কার্যক্রম শুরু করেছে। খননের সময় কোনো অবৈধ স্থাপনা পড়লে তাও উচ্ছেদ করা হবে বলে জানান কর্তৃপক্ষ।

রোববার (২৪ নভেম্বর) সকালে প্রবাহ ফেরানোর কাজ শুরু হয়েছে। এর আগে এ ধরনের উদ্যোগ কেউ নেয়নি বলে জানান স্থানীয়রা।

শরীয়তপুর পৌরসভা সূত্র জানায়, শরীয়তপুর পৌরসভার কীর্তিনাশা নদী থেকে রাজগঞ্জ ব্রিজের কাছ পর্যন্ত খালটি ২ কিলোমিটার বয়ে গেছে। এই খাল দিয়ে পৌর শহরের পানি নেমে যেত। কিন্তু পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে হোটেল, বিভিন্ন ধরনের দোকানসহ বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলে স্তূপ করে রেখেছে লোকজন। এতে পানিপ্রবাহ বন্ধসহ দুর্গন্ধ ছড়ায়। বেড়েছে মশার উৎপাত। সে জন্য খাল খনন উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সাকিল বলেন, এই খাল দিয়ে এক সময় নৌকা চলাচল করতো। এখন দূষণের কারণে মশা-মাছির উপদ্রব বেড়েছে। ডেঙ্গুর মতো বিভিন্ন রোগ ছড়াচ্ছে। প্রশাসনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা চাই দ্রুত খালটি সচল করা হোক।

শরীয়তপুর পৌরসভা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহা বলেন, শরীয়তপুর পৌরসভায় যে খালগুলো প্রবাহমান ছিল বর্তমানে বিভিন্ন প্রতিবন্ধকতায় বন্ধ হয়ে গেছে। সেগুলো পুনরায় আমরা সচল করার উদ্যোগ গ্রহণ করেছি। আজ থেকে রাজগঞ্জ খালটি খনন প্রক্রিয়া শুরু হয়েছে যা কীর্তিনাশা নদীতে কানেক্ট করবে। খালটি সচল করতে গিয়ে কোনো ধরনের প্রতিবন্ধকতা পড়লে তা অপসারণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা