ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

তেঁতুলিয়ায় নামছে শীত, তাপমাত্রা ১৩ ডিগ্রিতে স্থির

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ নভেম্বর ২০২৫, ১০:২৯ সকাল

Link Copied!

হিমালয় পর্বতের কাছাকাছি অবস্থান হওয়ায় দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে তাপমাত্রা কিছুটা বেড়ে ১৩ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। এতে এলাকাজুড়ে শীতের অনুভূতি আরও বেড়েছে।

সকাল ৯টায় রেকর্ড করা তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা ৬৩ শতাংশ-এ তথ্য নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের প্রথম শ্রেণির ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়।

স্থানীয়রা জানাচ্ছেন, এলাকাটিতে মূলত সন্ধ্যা এবং রাতের দিকে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। ভোরের দিকে সূর্য ওঠার পর মিষ্টি রোদের কারণে সকাল বেলায় কনকনে শীত কিছুটা কমে আসে। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও এরপর শুরু হয় হিমেল হাওয়া, যা সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঠান্ডা আরও বাড়িয়ে দেয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান হওয়ায় অন্যান্য অঞ্চলের তুলনায় তেঁতুলিয়ায় শীত আগে নামে এবং তাপমাত্রা দ্রুত কমে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

শীতের শুরুতেই তেঁতুলিয়ার এই নিম্ন তাপমাত্রা ইঙ্গিত দিচ্ছে-উত্তরের শীত এবারও বেশ তীব্র হতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা