ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

তুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে ঘর ছাড়লো মানুষ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ অক্টোবর ২০২৫, ১০:৪০ সকাল

Link Copied!

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পে কয়েকটি ঘরবাড়ি ধসে পড়েছে বলে জানা গেছে। এ নিয়ে তিন মাসের কম সময়ে দ্বিতীয়বারের মতো একই এলাকায় শক্তিশালী ভূমিকম্প হলো।

দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে আনাদোলু বার্তা সংস্থা জানায়, কম্পনের উৎপত্তিস্থল ছিল বালিকেসির সিন্দির্গি শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে। কম্পনটি ইস্তাম্বুল, বুরসা, মানসিয়া এবং ইজমিরসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় অনুভূত হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানান, সিন্দির্গিতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু বাড়িঘর ধসে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কম্পন শুরুর সঙ্গে সঙ্গে আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসে।

গত আগস্ট মাসেও একই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল সিন্দির্গিতে। এরপর থেকে বালিকেসির অঞ্চলে নিয়মিত ছোট ছোট কম্পন অনুভূত হচ্ছে।

ভূমিকম্পের ইতিহাসের দিক থেকে তুরস্ক অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ। সাম্প্রতিক অতীতে ২০২৩ সালে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৫৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। হাজার হাজার ভবন ধসে পড়েছিল সেই বিপর্যয়ে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা