ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

তীব্র শীত ও ঘন কুয়াশায় স্থবির সাতক্ষীরা

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জানুয়ারী ২০২৬, ২:৪৫ বিকাল

Link Copied!

তীব্র শীত ও ঘন কুয়াশায় কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা সাতক্ষীরা। টানা তিন দিন ধরে সূর্যের দেখা না মেলায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষিশ্রমিক ও ছিন্নমূল জনগোষ্ঠী।

প্রচণ্ড শীতের কারণে সকাল থেকেই শহরের রাস্তাঘাট ও বাজার ফাঁকা হয়ে যাচ্ছে। অনেকেই পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে খড়কুটো ও লতাপাতা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তবে সরকারি ও বেসরকারি উদ্যোগে কিছু ক্ষেত্রে শীতার্তদের মাঝে গরম কাপড় বিতরণ করা হচ্ছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, মঙ্গলবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। আগের দিন সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, আগামী দুই–এক দিনের মধ্যে তাপমাত্রা আরও ওঠানামা করতে পারে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. সামছুর রহমান বলেন, শিশু ও বয়স্কদের শীতজনিত রোগ থেকে রক্ষা করতে বিশেষ সতর্কতা নেওয়া জরুরি। শিশুদের গরম কাপড়, হাতমোজা পরিয়ে রাখা, ভোরে বাইরে বের করা থেকে বিরত রাখা, বাসি খাবার না খাওয়ানো ও বিশুদ্ধ পানি খাওয়ানো উচিত। শীতজনিত সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা