ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

তিন নদীর পানি বিপদসীমার ওপরে, প্লাবনের শঙ্কায় দুই জেলার নিম্নাঞ্চল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬, ৪:২০ বিকাল

Link Copied!

দেশের তিনটি গুরুত্বপূর্ণ নদীর পানি বর্তমানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও কয়েকটি নদীর পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ পরিস্থিতিতে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বুধবার (১৬ জুলাই) প্রকাশিত বৃষ্টিপাত, নদ-নদীর বর্তমান পরিস্থিতি এবং স্বল্পমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে তিস্তা নদীর গাইবান্ধার তারাপুর পয়েন্ট, কুশিয়ারা নদীর সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্ট এবং সোমেশ্বরী নদীর নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারী বৃষ্টিপাত এবং দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বর্ষণের কারণে এসব নদীর পানির স্তর বেড়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের মনু নদী এবং হবিগঞ্জের খোয়াই নদীর পানি সতর্কসীমা স্পর্শ বা অতিক্রম করতে পারে। এতে দুই জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বসতবাড়ি, কৃষিজমি ও স্থানীয় সড়ক সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং পার্শ্ববর্তী উজান এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় সংশ্লিষ্ট নদীগুলোর পানির প্রবণতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পরিস্থিতির পরিবর্তন হলে প্রয়োজনীয় সতর্কবার্তা জারি করা হবে বলেও সংস্থাটি জানিয়েছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের পরিস্থিতির ওপর নজর রাখতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সর্বশেষ পূর্বাভাস ও সরকারি নির্দেশনা অনুসরণ করে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Front-of-Package Labelling to Warn About Ultra-Processed Food Risks

অতিপ্রক্রিয়াজাত খাদ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করবে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং

কানাডার সঙ্গে প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

লঘুচাপের প্রভাবে সপ্তাহজুড়ে বৃষ্টি, এরপর আরও বাড়বে বর্ষণ

বারবার পেটের সমস্যা? হতে পারে আইবিএসের লক্ষণ

স্মৃতিশক্তি বাড়াতে গভীর ঘুমের বৈজ্ঞানিক রহস্য উন্মোচন

vivo Y500 Goes on Sale with Exclusive Offers

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০

MetLife Bangladesh recognizes best insurance employees in financial inclusion and customer service

আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকসেবায় সেরা বীমা কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ বাংলাদেশ

ঢাকায় আজ বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, সামান্য বাড়তে পারে তাপমাত্রা