ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণে সরকারের প্রশংসনীয় উদ্যোগ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ অক্টোবর ২০২৫, ১০:৩৯ সকাল

Link Copied!

ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বিদ্যমান আইন বাস্তবায়নে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। যা তামাক নিয়ন্ত্রণে সরকারের ইতিবাচক মানসিকতারই বহিঃপ্রকাশ। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ এ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধের বিধান থাকলেও তামাক কোম্পানিগুলো আইন লঙ্ঘন করে সারাদেশে বিজ্ঞাপন ও প্রচারণা কার্যক্রম অব্যাহত রেখেছে। যা সরকারের সার্বিক জনস্বাস্থ্য উন্নয়ন ও তামাক নিয়ন্ত্রণ প্রচেষ্টাকে বাঁধাগ্রস্থ করছে।

বুধবার (১৫ অক্টোবর) ঢাকা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহানা পারভীন এর নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকার তামাকজাত দ্রব্য বিক্রয়কেন্দ্রগুলোতে বিজ্ঞাপন অপসারণ অভিযান পরিচালিত হয়। এসময় দোকান মালিক ও সাধারণ জনগণকে তামাক নিয়ন্ত্রণ আইন ও এই আইন লঙ্ঘনের শাস্তি সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি এই সংশ্লিষ্ট লিফলেট বিতরণ করা হয় এবং বিক্রয়কেন্দ্রগুলোতে নো-স্মোকিং সাইনেজ লাগানো হয়।

উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবা জেসমিন ও তামাক বিরোধী জোটের প্রতিনিধি কৃষ্ণা বসু, কানিজ ফাতেমা রুশি এবং মো: শাওন মিয়া । বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা), জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ও ডাব্লিউবিবি ট্রাস্টের পক্ষ থেকে তথ্য প্রদান ও সার্বিক কারিগরি সহযোগিতা প্রদান করা হয়। অভিযান শেষে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহানা পারভীন তামাক নিয়ন্ত্রণে ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

সাহারা মরুভূমিতে মিলল ৪১০ কোটি বছরের পুরোনো মঙ্গল গ্রহের উল্কাপিণ্ড

৩৫ উড়োজাহাজ কেনার পরিকল্পনা নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা

ভালো ফলন ও দামে চাঁপাইনবাবগঞ্জের পাটচাষিদের মুখে হাসি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ ইনফ্লুয়েন্সার জেজুনের

হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্স সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

সময়মতো ন্যায্যমূল্যে কৃষকের কাছে সার পৌঁছানোর নির্দেশ কৃষিমন্ত্রীর

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকায় পদ্মা ব্যারাজ, বদলে যাবে ১৯ জেলার চিত্র?

বাইন্যান্সের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৬৩০ কোটি ডলার চুরি, নেপথ্যে কারা?

শুঁটকিতেও মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক: শীর্ষে লইট্টা ও চিংড়ি

যুদ্ধে বিপর্যস্ত কৃষ্ণসাগর: সাড়ে ৪ বছরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে তরুণদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রশিক্ষণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু