ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ, দেশের ২৯ জেলায় তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে!

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২১, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ণ । ৩১ জন

চলছে বৈশাখ মাস, আর এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস।

দেশের আবহাওয়া পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) সোমবার (২০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানায়।

পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার থেকে ২৫-২৬ এপ্রিল পর্যন্ত খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ দেখা দিতে পারে।

বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি ও খাগড়াছড়ি এলাকায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

এছাড়া খুলনা ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় সাময়িকভাবে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

তাপপ্রবাহের কারণে হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে দিনের বেলা, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে বাইরে না থাকার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি। প্রয়োজন হলে ঠান্ডা বা ছায়াযুক্ত স্থানে অবস্থান করতে বলা হয়েছে।