ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ অগাস্ট ২০২৪, ১:১৬ বিকাল

Link Copied!

এক দফা দাবি আদায়ে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন। সেই দাবির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সমবেত হন আন্দোলনকারীরা। পরে একটি মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন তারা। অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী স্কুল, কলেজ ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

জাবি শাখার অন্যতম সমন্বয়ক আহসান লাবিব বলেন, এক দফা দাবিতে রাস্তায় নেমেছি। স্বৈরাচার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। গণভবন জনগণের ভবন, সেখানে স্বৈরাচারীর অবস্থান সেখানে হবে না। আমরা জনগণকে মুক্তি দিতে নতুন মুক্তিযুদ্ধ শুরু করেছি। জনগণকে রাস্তায় নামার অনুরোধ জানাচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে আজ থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার