ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

ঢাকার বায়ু আজ সহনীয়, দূষণের শীর্ষে জাকার্তা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ জুলাই ২০২৩, ১০:৫১ সকাল

Link Copied!

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, ঢাকার বাতাস আজ সহনীয়। বায়ুদূষণের শীর্ষে আজ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আজ বুধবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় সকালে সাড়ে ৯টার দিকে বিশ্বের ১০টি শহরের মধ্যে অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে জাকার্তার বাতাস।

আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ৭৮, অবস্থান ২১তম। অন্যদিকে, বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা জাকার্তার স্কোর ১৬২ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা এবং শহরটির স্কোর ১৫৮। এর অর্থ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দূষণমাত্রার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা। শহরটির স্কোর ১৩৯ অর্থাৎ সেখানকার বায়ুও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

তালিকায় যুক্তরাষ্ট্রের শিকাগো, চীনের রাজধানী বেইজিং, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহর, ব্রাজিলের সাও পাওলো ও পাকিস্তানের লাহোরের বাতাস বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর এবং ভারতের দিল্লি ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাতাস সহনীয় অবস্থায় রয়েছে।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০৬টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ইতালির মিলান ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহর।

Facebook Comments Box

আরও পড়ুন

ভাসমান সৌরশক্তিতে বদলে যেতে পারে ভারতের জ্বালানি খাত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫

ফ্রান্সসহ ইউরোপে তীব্র গরমে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু

মানসিক স্বাস্থ্যসেবায় দক্ষতা বাড়াতে ঢাকায় দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

মস্তিষ্কের জন্য কতটা ক্ষতিকর সাদা এলইডি আলো?

বাংলাদেশের প্রতি ১০ শিশুর ৯ জনই জলবায়ু হুমকির মুখে: ইউনিসেফ

দেশে বাড়ছে এইচআইভি, ৪ বছরে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ

‘জোনাকি’ ব্র্যান্ডের নকল মশার কয়েল তৈরি ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১

গঙ্গাচড়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

শুধু হজম নয়, অন্ত্রও মানুষের ‘দ্বিতীয় মস্তিষ্ক’

দেশে হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু