ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ঢাকার বায়ুমান ‘মাঝারি’ অবস্থানে, দূষণ বেড়েছে ২০ পয়েন্ট

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ জুন ২০২৫, ১০:১২ সকাল

Link Copied!

বর্ষা মৌসুমের প্রভাব থাকলেও ঢাকায় বায়ুদূষণের মাত্রা কিছুটা বেড়েছে। আজ সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার বায়ুর একিউআই স্কোর ছিল ৭৯, যা ‘মাঝারি’ মানদণ্ডে পড়ে। তবে এটি আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেশি। গতকাল একই সময়ে স্কোর ছিল ৫৯।

একিউআই সূচক অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাসকে ‘মাঝারি’ ধরণের বলা হয়, যা তুলনামূলকভাবে সহনীয় হলেও দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। স্কোর ১০১ থেকে উপরের দিকে গেলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৮তম। ঢাকার ওপরে রয়েছে ভারতের কলকাতা (একিউআই ৭৭), আর শীর্ষে আছে উগান্ডার রাজধানী কাম্পালা, যেখানে স্কোর ছিল ১৮০। এরপর অবস্থানে আছে লাহোর (১৭১), সান্তিয়াগো (১৫৯), জাকার্তা (১৫২) ও বেইজিং (১২৮)।

বাংলাদেশে একিউআই সূচক নির্ধারণ করা হয় পাঁচ ধরনের বায়ুদূষণের উপাদানের ভিত্তিতে—পিএম২.৫, পিএম১০, নাইট্রোজেন ডাই–অক্সাইড, কার্বন মনো–অক্সাইড, সালফার ডাই–অক্সাইড ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণে উচ্চ ঝুঁকির শহরগুলোর তালিকায় রয়েছে। বিশেষ করে শীতকালে এই সমস্যা প্রকট হয়। তবে বর্ষায় বৃষ্টির কারণে বাতাস কিছুটা পরিষ্কার থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্যমতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ মারা যায়। এসব মৃত্যুর অন্যতম কারণ স্ট্রোক, হৃদরোগ, সিওপিডি, ফুসফুসের ক্যান্সার ও শ্বাসতন্ত্রের সংক্রমণ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বায়ুর মান মাঝারি থাকলেও দূষণের প্রবণতা বাড়া উদ্বেগজনক। নগরবাসীকে সচেতন থাকার পাশাপাশি, সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দিয়েছেন তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা