ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ঢাকার বাতাসের মানে অবনতি, তবে অস্বাস্থ্যকর নয়

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ মে ২০২৫, ১০:৪৭ সকাল

Link Copied!

গতকাল মঙ্গলবার বৃষ্টিহীন থাকায় আজ সকালে রাজধানীর বায়ুমানে কিছুটা অবনতি দেখা গেছে। তবে তা এখনো তা কোনো ধরনের অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছায়নি। ফলে প্রাণ ভরে শ্বাস নিতে ঢাকাবাসীর খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই।

বুধবার (২৮ মে) সকাল ৯টায় ঢাকার বায়ুমান ছিল ‘মাঝারি’ শ্রেণিতে। আইকিউএয়ার অনুযায়ী, এসময় শহরের একিউআই স্কোর ছিল ৭৭। এর আগের দিন, অর্থাৎ মঙ্গলবার সকালে স্কোর ছিল কিছুটা কম— ৬০।

স্কোর বাড়ার ফলে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থানও একটু উপরে উঠেছে। মঙ্গলবার যেখানে শহরটি ছিল ৪২তম, আজ তা উঠে এসেছে ২৮তম স্থানে। তবে ঢাকার প্রেক্ষাপটে এটিও তুলনামূলকভাবে স্বস্তির খবর, কারণ বছরের অধিকাংশ সময় বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর সঙ্গেই প্রতিযোগিতা করে রাজধানী ঢাকা।

আজকের তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে কঙ্গোর কিনশাসা, যার একিউআই স্কোর ১৮৪। এরপর যথাক্রমে ১৭৯, ১৬০ ও ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, ইন্দোনেশিয়ার জাকার্তা ও ভারতের দিল্লি। তালিকায় পরবর্তী দুটি স্থানে আছে দক্ষিণ কোরিয়ার সিউল ও ইনচন, যাদের স্কোর যথাক্রমে ১৪২ ও ১৩৭।

কণা দূষণের একিউআই মান যদি ০ থেকে ৫০-এর মধ্যে থাকে, তবে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০-এর মধ্যে হলে ‘মাঝারি’, আর ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

একিউআই সূচক ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে।

বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। শীতকালে এখানকার বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে, আর বর্ষাকালে তুলনামূলকভাবে উন্নত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণ হলো স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা