ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ঢাকায় দিনভর মেঘলা আকাশ, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জুলাই ২০২৫, ১০:৩৮ সকাল

Link Copied!

রাজধানী ঢাকার আকাশে রোববার (২৭ জুলাই) সকাল থেকেই মেঘের ঘনঘটা বিরাজ করছে। গতকালের মতো আজও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ আশপাশের এলাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ছয় ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এই সময়ের মধ্যেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়, দিনের প্রথমার্ধে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে, দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসবে না।

এদিকে, দেশের অন্যান্য অঞ্চলেও ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় উপকূলীয় অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ-সদৃশ পরিস্থিতি বিরাজ করায় দেশে বৃষ্টির এই প্রবণতা তৈরি হয়েছে, যা চলতি সপ্তাহ জুড়ে অব্যাহত থাকতে পারে।

তাই নাগরিকদের সতর্কভাবে চলাফেরার আহ্বান জানানো হয়েছে এবং ঘরের বাইরে বের হওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ আপডেট জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা