ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হালকা কুয়াশার আশঙ্কা

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ জানুয়ারী ২০২৬, ১০:১৮ সকাল

Link Copied!

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ শনিবার (১০ জানুয়ারি) আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা কুয়াশা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এ সময়ে বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, শনিবার সকাল ৭টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। এর আগে শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৯ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।

শনিবার দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা পরিস্থিতিও তুলনামূলক শীতল রয়েছে। চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি ও সর্বোচ্চ ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বনিম্ন ১১ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি ও সর্বোচ্চ ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের বেলায় রোদ উঠতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা